Monday, December 1, 2014

ব্যর্থতা

"স্কুলে পড়ে কিছু শিখি নাই, এটা আমার ব্যর্থতা।"
--- কথাটা অনেক গুরুতপূর্ণ। নতুন করে চিন্তা করলাম। পারসপেক্টিভ বদলে দিয়েছে কথাটা।

Friday, September 19, 2014

Install Bangla Fonts in Linux based OS

To install bangla fonts in any Linux based operating system, select the script below, paste into terminal and press enter:

The followed bangla fonts will be installed:
  • Kalpurush
  • BanSen
  • BanSenHandWriting
  • Lohit
  • SolaimanLipi
  • AdorshoLipi
  • Bangla
  • SutonnyMJ
File size: 1.1 MB
Tested in Ubuntu 14.04

Thursday, September 18, 2014

ইথারের কালো (ইথার ৫)

১
আমরা বাদাম খেয়ে খোসা গুলো প্যাকেট করে ডাস্টবিনে ফেলি না কেন?

২
চকলেট এর প্যাকেট তো প্যান্টের পকেটে নিয়ে আসতে পারি বাসার ডাস্টবিন ভর্তি করার জন্য।

৩
বাসের টিকেট রাস্তায় ফেলি কেন?

৪
- আপনার পরিচয়?
- আমই মানুষ।
- মানে কী করেন?
- লেখি।
- মানে লেখক? কী লিখেন?
- কোড লেখি।

৫
কাঁপা হাতে ত্রিদিব সিগারেটটা নিভিয়ে দেয়। তার চিন্তা হয় চিন্তা নিয়া। আচ্ছা চিন্তাধারা কী অসীম ধারা নাকি সসীম ধারা? চিন্তা কী ভেক্টর রাশি নাকি স্কেলার? চিন্তার গতিপথ কী সরলরৈখিক নাকি বক্রতায় প্যাঁচানো??
৬
ইন্টারনেটের স্পিড বাড়ানোর কোন অ্যামপ্লিফায়ার নাই?

৭

জ্যোৎস্না = রোদ এর ডেরিভাটিভ।

ইথারের সবুজ (ইথার ৪)

১
বিবেকের গ্রাফ কী সাইন ওয়েভ নাকি x2 এর ডেরিভেটিভ?
২
ব্যর্থতার দায় ক্রেমারের, নিচে শূন্য হলে অনির্ণেয়।
৩
পেজা তুলোর মেঘ ছোঁব...
৪
মেঘেদের রাজ্যে রাজা নেই? মহারাজাও নেই??
৫
ত্রিদিবের এই মূহুর্তে জ্যোৎস্না দেখতে ইচ্ছে করছে। আর ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে। বৃষ্টিতে ভিজতে ভিজতে জ্যোৎস্না দেখতে ইচ্ছে করছে।
৬
আচ্ছা, বৃষ্টিতে ভিজতে ভিজতে জ্যোৎস্না দেখা যায় না?
৭
রোদ্দুর মাপার যন্ত্র নেই।

sine wave
f(x) = x^2;
d/dx f(x) = 2x

2x + 4y = a ------ (i)
5x + 10y = b ------- (ii)
ক্রেমারের রুল দিয়ে এটা সমাধান করা যায় না। 
কারণ 
|2   4|
|5  10|
এটা শূন্য।

Thursday, September 4, 2014

ইথারের লাল (ইথার ৩)


১
শিশিরের গা ভিজে যায় বৃষ্টিতে।

২
কল্পনায় রঙ নেই?

৩
আচ্ছা, সংখ্যা কী কখনো মিথ্যে হয়?

৪
কেন? সংখ্যা যদি বাস্তব হতে পারে, সংখ্যা যদি জটিল হতে পারে তবে মিথ্যে হতে দোষ কি?

৫
ত্রিদিব একটি অত্যাধুনিক হাঁদা কম্পিউটার নিয়ে এসেছে। বোকাটা কথার জবাব দেয় না। কিচ্ছু খায় না। ঈশ, হাঁদাটা যদি কথা বলতে পারতো ত্রিদিব এর সাথে...

৬
কল্পনার ডানায় কী ইঞ্জিন লাগানো নাকি পাখিদের মত ডানা মেলে ঘুরে বেড়ায়?

৭
অনুভুতি কী রঙ্গিন? নাকি রঙেদের অনুভূতি নেই?


Thanks - Jajabor, 2014